October 9, 2026, 3:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ৫ বছরের কম বয়সী ৯ হাজার ৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় উচ্চ মাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে। শনিবার (২৯ নভেম্বর) ইউনিসেফ সতর্ক করে বলেছে, শহরটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘের সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উচ্চমাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে, শীতের আবহাওয়ার সূত্রপাত রোগের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।’

ইউনিসেফ জানিয়েছে, গত মাসে সংস্থাটি এবং তাদের অংশীদারদের পরিচালিত পুষ্টি পরীক্ষায় ‘৫ বছরের কম বয়সী প্রায় ৯৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয়েছে।’

সংস্থাটি আরও জানিয়েছে, গাজা সীমান্তে প্রচুর পরিমাণে শীতকালীন সরবরাহ আটকে আছে। ইসরায়েলকে নিরাপদ, দ্রুত এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, ‘অগ্রগতি সত্ত্বেও গাজায় পাঁচ বছরের কম বয়সী হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং আরও অনেকেরই যথাযথ আশ্রয়, স্যানিটেশন ও শীতের বিরুদ্ধে সুরক্ষার অভাব রয়েছে।’

তিনি বলেন, ‘গাজায় এখনো অনেক শিশু ক্ষুধা, অসুস্থতা এবং ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে রয়েছে। এগুলো তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই শিশুদের রক্ষা করার জন্য প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ।’

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বর্বর বোমা হামলায় অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page