February 20, 2026, 4:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা ত্রাণ কেন্দ্রের কাছে মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার গাজায় মার্কিন-সমর্থিত একটি সাহায্য কেন্দ্রের কাছে কয়েক ডজন ফিলিস্তিনি হত্যা ও বিপূল সংখ্যককে আহত করার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি জানায়, রোববার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩১ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছে, এবং নিকটবর্তী হাসপাতালের চিকিৎসকরাও বিপূল সংখ্যক মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর জানিয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী ঘটনাস্থলের ‘কাছাকাছি বা ভেতরে’ থাকা ব্যক্তিদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

তবে একটি সামরিক সূত্র স্বীকার করেছে রাতে প্রায় এক কিলোমিটার দূরে থাকা ‘বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির উপর সতর্কীকরণ গুলি চালানো হয়েছে।’

গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘গতকাল গাজায় সাহায্য চাইতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার খবরে আমি মর্মাহত। ফিলিস্তিনিরা খাবারের জন্য তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে এটা অগ্রহণযোগ্য। তবে তিনি এই মৃত্যুর ঘটনার জন্য কাউকে দোষারোপ করেননি।

তিনি বলেন, ‘আমি এই ঘটনার তাৎক্ষণিক ও স্বাধীন তদন্ত এবং অপরাধীদের জবাবদিহি করার আহ্বান জানাচ্ছি।’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছে এবং হামাসের সমালোচনা না করার জন্য গুতেরেসকে দোষারোপ করেছে।

ইসরাইলি সরকার গাজায় সাহায্য বিতরণের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করার জন্য সাইটটি পরিচালনায় থাকা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)- এর সাথে কাজ করেছে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে চলমান জাতিসংঘের নেতৃত্বাধীন ব্যবস্থাকে এড়িয়ে গেছে।

জাতিসংঘ নিরপেক্ষতা নিয়ে উদ্বেগের কারণে এই গোষ্ঠীর সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়।

রোববার সেখানে উপস্থিত থাকা ৩৩ বছর বয়সী এক ব্যক্তি এএফপিকে বলেন, ‘সূর্যোদয়ের আগে প্রায় ৫টা বা ৫টা ৩০ মিনিটে’ জিএইচএফ কেন্দ্রে যাওয়ার পথে প্রায় এক

কিলোমিটার আগে আল-আলম গোলচত্বর নামে পরিচিত এক স্থানে গুলিবর্ষণ শুরু হয়। ভোর বেলা থেকেই সেখানে লোকজন জড়ো হয়ে ভিড় করে।

ইসরাইলি প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অবশ্যই ইসরাইলি সেনাবাহিনী গুলি চালিয়েছিল।’

‘হাজার হাজার মানুষ আল-আলম মোড়ে অপেক্ষা করছিল। কিন্তু সেনাবাহিনী গুলি চালায় এবং সবাই পালিয়ে যায়। সেখানে ভয় এবং বিশৃঙ্খলা ছিল। আমি নিজের চোখে এলাকায় শহীদ এবং আহতদের দেখেছি।’

ভিড়ের অন্য এক প্রত্যক্ষদর্শী, ৩৫ বছর বয়সী মোহাম্মদ আবু দেক্কা বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম তারা গুলি চালানোর সতর্কীকরণ করছে।’

তিনি বলেন, ‘কিন্তু গুলি তীব্রতর হতে বেশি সময় লাগেনি। ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ, আমি রক্তে ভেসে যাওয়া মানুষগুলোকে মাটিতে পড়ে থাকতে দেখতে পাই।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page