September 10, 2026, 1:36 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দেওয়ায় আরব বিশ্বে মার্কিনবিরোধী ক্ষোভ বাড়ছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় হামাসবিরোধী যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু মৌখিক সম্মতিই নয় সামরিকভাবেও সাহায্য করছে। এতে গাজায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ।

এমন পরিস্থিতিতে আরব বিশ্বে মার্কিনবিরোধী ক্ষোভ বাড়ছে বলে বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রে কূটনীতিরা।

বলা হয়েছে, হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পর থেকেই মার্কিনবিরোধী ক্ষোভ বাড়ছে। এর কারণ হলো গাজায় যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তাছাড়া গাজা যুদ্ধে অভ্যন্তরীণভাবেও চাপে রয়েছেন জো বাইডেন। কারণ গাজায় এরই মধ্যে একটি মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত কার্যকর করা যায়নি যুদ্ধবিরতি। ফলে দেশে দেশে ইসরায়েলের রিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের স্থল, নৌ ও আকাশ পথের এই হামলায় প্রতিনিয়তই বেসামরিক নাগরিকদের প্রাণ ঝরছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় স্থল অভিযানে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page