September 5, 2026, 7:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের বোতাম তৈরির কারখানায় আগুন ; নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণ হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল রয়েছে। কিছুক্ষণ পরপর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page