October 5, 2026, 2:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে অপহরণের ২৯ দিন পর শিশু উদ্ধার ; অটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের বাসন এলাকা থেকে অপহরণের ২৯ দিন পর ৮ মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত আইরিন নামে এক নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল গাজীপুরের নাওজোড় এলাকায় শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় দোয়ার জন্য গোসল খানায় যান। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোজাখুঁজি করেন। একপর্যায়ে না পেয়ে বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন।

সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বুধবার বিকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ শহরের চায়না মোড় এলাকা হতে অপহরণকারী আইরিনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী আইরিনকে

এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয় পুলিশ।

এরআগে উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেফতার করে পুলিশ। অপহরনকারী আইরিনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার অন্ততপুর।



Our Like Page