October 27, 2026, 4:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে এলাকাবাসী-শ্রমিক সংঘর্ষ ; কারখানায় আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার জিরানী বাজার এলাকায় এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা পাশের আরেকটি কারখানায় আগুন ধরিয়ে দেয়।

আজ ১৮ নভেম্বর  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা জিরানীর কয়েকটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজারো শ্রমিক চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এই অবরোধের ফলে পাশের ডরিং নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ডরিং কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকরা দোকানপাটে হামলার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা তাদের ধাওয়া দেয়। এতে এলাকাবাসীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

এ ঘটনায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী এলাকার এমাজন নামের একটি গেঞ্জি কারখানায় আগুন ধরিয়ে দেন। এই আগুন পাশের দুই বাড়িতে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো টিম ঘটনাস্থলে পৌঁছায়নি।

এমাজন গেঞ্জি কারখানার মালিক আমিনুল ইসলাম সমকালকে বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকরা কারখানার সামনে এসে আমাদের শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানায়। অস্বীকৃতি জানালে শ্রমিকরা হামলা চালিয়ে আমাদের কারখানায় আগুন ধরিয়ে দেয়। তাদের দেওয়া আগুনে কারখানাসহ পাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়েছে।’

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজারো শ্রমিক চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জিরানী বাজার এলাকায় থমথম বিরাজ করছে। শ্রমিক ও এলাকাবাসীরা মুখোমুখি অবস্থান করছেন। তবে এ ঘটনায় পুলিশের বা কারোর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page