September 13, 2026, 4:31 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে কারখানার শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ি বেতন পরিশোধসহ ৬ দফা দাবিতে এক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকেরা প্রায় এক ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।

মেইগো বাংলাদেশ লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে বেতন দেয়া, ১০ ঘন্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস, সরকারি নিয়ম অনুসারে বেতন নির্ধারণসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের এসি মোঃ আসাদুজ্জামান জানান, সকালে কিছু শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তাদের দাবির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page