September 7, 2026, 6:10 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে বাসন থানায় ধর্ষণের মামলা করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুঁই আক্তারসহ (১৮) দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল (২০) ।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, ওই তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে যান। পরে কৌশলে বান্ধবী জুঁই ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ওই কক্ষে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে কাউকে বললে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগী তরুণী তার মাকে ঘটনা খুলে বললে শুক্রবার রাতে তরুণীর মা থানায় মামলা করেন। শনিবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page