September 7, 2026, 11:00 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে চাচাতো ভাইয়ের গুলিতে যুবক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ফরিদ আহমেদ (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ নামক এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ পৌরসভার উজিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাদুল্লাহর তিন ছেলে শাকিব (২৪), মারুফ (১৭), মাহফুজ (১৯) এর সঙ্গে তার আপন চাচাতো ভাই টেপিরবাড়ি গ্রামের মুনসুর আলী ইমরান (২২) এর উপর হামলা করে। এক পর্যায়ে শাকিব তার চাচাতো ভাই ইমরানকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি ইমরানের গায়ে না লেগে পাশে থাকা ফরিদ আহমেদের বাম কাঁধের নিচে লেগে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোঘণা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাজমুল হুদা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় ফরিদকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা তার শরীরে দুটি আঘাতের চিহ্ন পেয়েছি। বাম ঠোটের কর্ণারে বাম হাতের শোল্ডারে। তবে তার মৃত্যু গুলিতে হয়েছে কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। আমরা পুলিশে হস্তান্তর করেছি। পুলিশ যাবতীয় তথ্য নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠাবেন।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, ঘটনার পরপরই পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page