October 3, 2026, 3:27 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ছাব্বির হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় তাদের আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাব্বির হোসেন।

ছাব্বির হোসেন টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা যুবকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম তরুণের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ওই এলাকা থেকে স্থানীয়রা জাকির ও তার সঙ্গে থাকা ওই যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত দেড়টার দিকে ওই এলাকার লোকজন আহত অবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়। তবে জাকিরের সঙ্গে থাকা অজ্ঞাত যুবককে পরে কেউ হাসপাতালে দেখতে পায়নি। হাসপাতাল থেকে খবর পাঠালে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page