September 18, 2026, 8:50 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ট্রাক চাপায় বিজিবি সদস্যের মৃত্যু ; ৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক চাপায় একজন বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ৬ বিজিবি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য হলো শাহিদুর রহমান। এঘটনায় আহত হয়েছেন বিজিবি ৬ সদস্য। তাদেরকে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, ভোর সাড়ে ছয়টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়।

এতে গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান নিহত এবং আরও ৬ জন বিজিবি সদস্য আহত হন। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page