October 5, 2026, 7:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাশিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিমপুরের লোহাকৈর এলাকায় বনের খেতর ডাকতির প্রস্তুতি নিচ্ছিলো একটি ডাকাত দল। উক্ত সংবাদের ভিত্তিতেই রাতেই কাশিমপুর থানার একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,পাবনার মনির মোল্লা,বগুড়ার বাদশা প্রমানিক ও গাইবান্ধার রশিদুল।

এসময় তাদের কাছ থেকে একটিটি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।



Our Like Page