September 30, 2026, 4:01 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক ও এক সহযোগী নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— শহাদত হোসেন (৩৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। মো. সবুজ (৩৬) – বগুড়ার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মো. আরিফ হোসেন – টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের বাসিন্দা, ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৫টার দিকে গাজীপুর থেকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। এসময় আরেকটি ট্রাক এসে বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। দুই ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে চালক ও সহযোগীরা লোহার চেইন দিয়ে ট্রাক দুটি সংযুক্ত করছিলেন।

ঠিক তখনই, দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শহাদত হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ট্রাকের অপর চালক মো. আরিফ হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতদের পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page