November 19, 2026, 2:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে দায়িত্ব পালনকালে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে ট্রেনের নীচে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল  আব্দুল বাতেন।

রেলওয়ে পুলিশ জানায়, সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিলেন আব্দুল বাতেন। এ সময়  ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেল লাইনের উপর পড়ে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে গুরুতর আহত হন।

ঘটনার পর রেলওয়ে ফাঁড়ির পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page