September 28, 2026, 11:42 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের টঙ্গীর ফ্লাটে ভাইবোনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের বাবা আব্দুল বাতেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহত দুই শিশুর মা আলেয়া বেগমকে আসামি হিসেবে গ্রেপ্তার করা করেছে।

শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন নিহতদের বাবা। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে শিশু আব্দুল্লাহ  ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা-মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতেই নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

উপকমিশনার আরও বলেন, ঘটনাযর পরপরই এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনায় নিহত শিশুদের মা আলেয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তবে কী কারণে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে তার এখনও তদন্ত চলছে বলে জানান তিনি।

আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page