October 1, 2026, 8:56 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিন-চারটি মোটরসাইকেলে সাত-আটজন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরবর্তীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‌‘আমরা সাতটার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

উল্লেখ্য, ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। এই তফসিল ঘোষণাকে স্বাগত জানায় আওয়ামী লীগ। তবে এটি প্রত্যাখ্যান করে অবরোধ পালন করছে বিএনপি। সেই সঙ্গে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও সরকারবিরোধী কর্মসূচি দিয়ে যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page