October 5, 2026, 8:28 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে আমবাগান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গাজীপুরের মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ. ইবরাহিম খলিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহের পাশে একটি চাকু পাওয়া গেছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় সনাক্তসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



Our Like Page