September 7, 2026, 10:52 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর গ্রামে মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন দিয়েছে এক ছেলে। অভিযুক্ত ছেলের নাম মো. কামরুজ্জামান (২৫)। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী, কাপাসিয়া থানা পুলিশ ও কাপাসিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।

কামরুজ্জামান স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

কাপাসিয়া থানার এসআই মো. উজ্জ্বল হোসেন মল্লিক জানান, গতকাল দুপুরে নাজিম উদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, কামরুজ্জামান বখাটে ও নেশাগ্রস্থ। এজন্য তাকে একাধিকবার রিহ্যাব সেন্টারেও পাঠানো হয়েছিল। সম্প্রতি কামরুজ্জামান বাবা-মার কাছে বিভিন্ন পরিমাণে টাকা দাবি করতেন। কিন্তু নেশাগ্রস্ত কামরুজ্জামানকে ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে কলহ হতো। ঘটনার দিন যেন ঝগড়ার পর মা-বাবা ও তার বোনসহ তাদের এক আত্মীয়ের বাড়িতে চলে যান। পরে খালি বাড়িতে বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে যান কামরুজ্জামান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। প্রতিবেশী ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে কামরুজ্জামান এই অগ্নি সংযোগ করে পালিয়ে গেছে।

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, বুধবারও কামরুজ্জামান টাকা না দিলে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার হুমকি দিয়েছিল। পরদিন বৃহস্পতিবার কামরুজ্জামানের বাবা-মা তার আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। খালি বাড়িতেই কামরুজ্জামান বসত ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে বলে জানতে পেরেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page