April 10, 2026, 11:46 am
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় মো. সাঈদ (৬০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের টেস্টার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সাঈদ গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি নড়াইল জেলার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালক মো. মুস্তাকিন (৩৫) টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন সাঈদ। কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করেন সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। অটোরিকশাচালক বর্তমানে টঙ্গী পূর্ব থানা পুলিশে হেফাজতে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালক আটক আছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page