October 6, 2026, 10:36 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা ; ৬ দিন পর প্রেমিকের থানায় আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর সদর উপজেলায় বঁটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার পর ৬ দিন নিজের বাথরুমের ভেতর লাশ কাপড় দিয়ে ঢেকে রাখে প্রেমিক মিরাজ রহমান (১৯)। একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

গত ২৪ ডিসেম্বর ঝর্ণাকে হত্যা করার ৬ দিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন প্রেমিক। পরে তার দেওয়া তথ্যমতে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকালে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটককৃত প্রেমিক মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুরবাজার এলাকার স্থানীয় মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া আক্তার ঝর্ণার সঙ্গে মিরাজের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বর্তমান প্রেমিককে বিয়ে করার কথাও দিয়েছিল ঝর্ণা। পরে প্রেমিক জানতে পারে ঝর্ণার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া মেয়েটির খারাপ ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রেমিকের এমন ধারণা থেকে একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মারিয়া আক্তার ঝর্ণাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কাপড় দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় প্রেমিক মিরাজকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Our Like Page