September 7, 2026, 3:18 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হোসেন আলী (২২) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোসেন আলী কুনিয়া তারগাছ এলাকার নুর নবীর ছেলে।

স্বজনদের অভিযোগ, নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হোসেন আলীর বন্ধুরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ জানায়, হোসেন আলী একসময় পোশাক কারখানায় কাজ করতেন। পরে সেই চাকরি ছেড়ে দেন। মাঝেমধ্যে তার বাবার কাজে সহযোগিতা করতেন। গতকাল রাত ১০টার দিকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, নিহতের গলা, কান ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন বন্ধুকে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আটক করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page