August 1, 2026, 11:49 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত ; মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের জিরানী বাজার এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তেজিত শ্রমিকরা। এ ঘটনায় চন্দ্রা-নবীনগর সড়ক প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম।

নিহত পোশাক শ্রমিক আলপনা খাতুন হামীম গ্রুপের একটি কারখানায় কাজ করতেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক জিরানী এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলপনা নিহত হন।

তার নিহতের খবর কারখানায় পৌঁছলে সহকর্মী শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেট্রো পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page