April 14, 2026, 10:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বিদেশি রিভলবারসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টা ২৫মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহিদুল ইসলাম। তিনি রাত্রীকালীন স্পেশাল-৭ ডিউটিতে দায়িত্বরত ছিলেন।

আটককৃত ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বাসস’কে বলেন, রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনেরই অংশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ-পত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাকিব হাসানের সঙ্গে অন্য কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page