October 2, 2026, 2:35 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ করা ১৭ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

শনিবার সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ সৃষ্টি করে।

কারখানার শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেয়। তাদের দাবি বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।

মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই রুট ব্যবহারকারীরা ব্যাটারি রিকশায় যাতায়াত করছেন। ঢাকামুখী উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহনগুলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়ক ব্যবহার করে যোগাযোগ স্বাভাবিক রেখেছে।

শ্রমিকরা মারমুখী ও বিশৃঙ্খল থাকায় নিরাপদ দূরত্বে থেকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের এসি সুবীর কুমার সাহা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page