April 10, 2026, 3:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা ; সড়ক অবরোধ করে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় একটি পোশাক কারখানা বকেয়া বেতন পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, আবদার এলাকায় এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকে। শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন ও নভেম্বরের কয়েক দিনের বেতন বকেয়া রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। কারখানার মালিক-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page