April 4, 2026, 9:10 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বেতন বাকি রেখে কারখানা বন্ধ ; আন্দোলনে নেমেছেন শ্রমিকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ায় আন্দোলনে নেমেছেন এম কে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা।

শনিবার (২৪ মে) সকাল আটটা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় ওই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সহস্রাধিক শ্রমিক। সেখানে শিল্প পুলিশ ও শ্রীপুর থানা-পুলিশ উপস্থিত রয়েছে।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রগুলো জানায়, ১০ দিনের সাধারণ ছুটি শেষে শনিবার কারখানা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকেরা সকালে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন, ছুটি বাড়ানো হয়েছে। এপ্রিল ও চলতি মে মাসের বেতন না দেওয়ায় ক্ষুব্ধ হন শ্রমিকেরা। তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ঢোকেন। তবে প্রশাসনিক পর্যায়ের কাউকে সেখানে পাননি। পরে শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চালিয়ে যান।

এম কে ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, এক হাজারের বেশি শ্রমিক গত মাসসহ এই মাসের বেতন না পেয়ে বিপাকে পড়েছেন। সামনে ঈদ আসছে। এ পরিস্থিতিতে বেতন না পেলে শ্রমিকদের সংসার চলবে কী করে? কারখানা কর্তৃপক্ষ অর্থনৈতিক সংকটের অজুহাতে ১০ দিন ছুটি দিয়েছে। কিন্তু আবারও ছুটি শ্রমিকেরা মেনে নেবে না।

আরেক শ্রমিক মো. আল আমিন বলেন, মালিকপক্ষ বলছে, তাদের বিদ্যুৎ বিল পরিশোধের টাকা নেই। তাই লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ অফিস। কিন্তু টাকা ছাড়া শ্রমিকেরা চলবে কীভাবে?

কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. সুমন বলেন, সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে কারখানা চালু হবে। আমরা মালিকপক্ষ নই, আমরাও সাধারণ কর্মী। ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

শিল্প পুলিশের শ্রীপুর সাবজোনের ইনচার্জ মো. আবদুল লতিফ বলেন, শ্রমিকেরা এপ্রিল মাসের বেতন পাননি। বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানতে পেরেছি। পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের গোয়েন্দা সদস্যরা সেখানে আছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page