September 7, 2026, 1:05 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বোনকে খুন করে স্বর্ণ ও টাকা লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাপাসিয়াতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনায় নিহতের আপন ভাই ও তার বন্ধুকে গ্রেফতার করেছে গাজীপুর পিবিআই। ঋণগ্রস্ত ভাই ঋণের টাকা পরিশোধ করতে আপন বোনের ঘরে বন্ধুকে নিয়ে চুরি করার পরিকল্পনা করে, এ সময় বোন চিত্কার করলে তার হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে ঘরে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।
শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

২ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ বেগম শিমুর (৩৯) মরদেহ নিজ বসতঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. সিরাজ উদ্দিন বেপারী কাপাসিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে শাহনাজ বেগম শিমুর আপন ছোট ভাই কাপাসিয়ার কুলগঙ্গা গ্রামের মো. সিরাজ উদ্দিন বেপারীর ছেলে মো. কামরুজ্জামান রুবেল (৩৬) ও শেরপুর জেলার শ্রীবর্দী থানার মামদাবাড়ী গ্রামের আস্কর আলীর ছেলে মো. মিনাল ওরফে মিষ্টারকে (২১) গ্রেফতার করেছে পিবিআই।

গাজীপুর পিবিআইর উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. সালেহ্ ইমরান বলেন, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি মো. কামরুজ্জামান রুবেলকে বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা হতে ও পরে তার দেওয়া তথ্যমতে একই দিন মো. মিনাল ওরফে মিষ্টারকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page