February 1, 2026, 3:56 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড কারখানার শ্রমিকেরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে দুর্ভোগে পড়েছে ওই মহাসড়ক ব্যবহারকারীরা।

শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ শুরু করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত চার মাসের বেতন বকেয়া, কিছুদিন ধরে মালিকপক্ষ বেতন দেয়-দিচ্ছি বলে দিচ্ছে না। সকালে কারখানায় এসে বকেয়া বেতন না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা।

অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি শ্রমিকদের।

বাসন থানার তদন্ত কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, টিএনজেড গ্রুপে কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page