October 29, 2026, 7:23 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছেলের নাম কাউছার বাগমারা (২৩)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া এলাকার আব্দুর রশিদ বাগমারার (৬৮) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বাগমারা প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর ও বাবা-মায়ের ওপর অত্যাচার করতেন। এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউছারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা রশিদ বাগমারা। রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে। এর মধ্যে কাউছার ছোট ছেলে। বড় ছেলে সিঙ্গাপুর ফেরত।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারাকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মাদকের টাকা না দেওয়ায় বিভিন্ন সময় কাউছার বাবাকে মারধর করতেন। মাদকের টাকার জন্য নিজের কেনা মোটরসাইকেলটিও বিক্রি করে দিয়েছেন কাউছার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page