October 17, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে রেললাইনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ৭টা ও বেলা ১১টার দিকে পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার কানে হেডফোন লাগানো ছিল। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

অপরদিকে সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন বিচ্ছন্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কোনাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে মরদেহ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে কবর দেওয়া হয়েছে।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, ঘটনাস্থলে রওনা হয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page