April 6, 2026, 10:05 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ; ১৫ কারখানায় ছুটি ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলন থাকা অবস্থায় কয়েকটি কারাখানা আবার চালু করা হয়েছে।

ইউএনবি জানিয়েছে, আজ ২২ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় কয়েকদিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাক-বিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকরা। এ ঘটনায় একটি মামলা ও কয়েকজন গ্রেপ্তার হয়। এসবের জের ধরে এই কারখানায় উত্তেজনা চলছিল।

ওই প্রেক্ষাপটে শনিবার (২২ মার্চ) থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয় শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। আশপাশের কয়েকটি কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় আরও কারখানায় গিয়ে ইট পাটকেল ছোড়েন তারা।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের দ্রুত সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ওই শ্রমিক আন্দোলনের জের ধরে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলন থেমে গেলে পরে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়।

শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page