September 7, 2026, 2:06 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সিকিউরিটি এজেন্সির প্রতারক চক্রের ১৪ সদস্য গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এক সিকিউরিটি এজেন্সিরর প্রতারক চক্রের ১৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। একই সঙ্গে উচ্চ বেতনে ভাল কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ওই এজেন্সির অফিসে আটকে রাখা ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, নীলফামারী জেলার জলঢাকার শফিকুল ইসলামের ছেলে আস্তাকুল আমিন আনাম (৩০), নীলফামারী সদরের শফিকুল ইসলামের ছেলে তৌফিক (২৪) রাজশাহী বাঘমারার রনিছার রহমানের ছেলে ইমরান হোসেন (১৯), নাটোর সিংড়ার আব্দুল আজিজের ছেলে জুনায়েদ (২১), ময়মনসিংহ ভালুকার রমজান আলীর ছেলে রনি আহমেদ (২১), একই উপজেলার হালিমুদ্দিন সরকারের ছেলে সালাউদ্দিন সরকার (২০), পাবনা ঈশ্বরদীর ছানোয়ার হোসেনের ছেলে জিসান হোসেন (২১), কিশোরগঞ্জ তাড়াইলের চানরায় মিয়ার ছেলে রায়হান (১৮), চাপাইনবাবগঞ্জের মাসুদ রানার ছেলে আতিক হাসান (১৯), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলামের ছেলে আজিজুল হাকিম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের শাহজাহান মিয়ার মেয়ে সম্পা আক্তার (২৪), শেরপুর সদরের সারোয়ার হোসেনের মেয়ে বিউটি খাতুন (২১), যশোর কোতয়ালীর আকতারুজ্জামানের মেয়ে বর্ষা খাতুন (১৯) এবং বরিশাল সদরের জহিরুল ইসলামের মেয়ে তাহসিন আক্তার মীম (২০)।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে র‌্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান গণমাধ্যমে এ তথ্য প্রদান করেছেন। তিনি আরও বলেন, ওই সিকিউরিটি এজেন্সির একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে মঙ্গলবার (১৯ মার্চ) দুই জন চাকরি প্রত্যাশি। একজন সাকিব হোসেন। অপরজন তার পূর্ব পরিচিত ফারজানা আক্তার পাখি । তারা দুই জনেই তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাদের অফিসে ডাকেন। এর পরে তারা অফিসে গেলে তাদের কে চাকরি না দিয়ে উল্টো শারিরীক ও মানসিক নির্যাতন করেন। এছাড়া তাদের পরিবারের কাছে ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এই কর্মকর্তা আরও বলেন, পরে ওই ভিকটিম সাকিবের বাবা ছেলেকে প্রতারক চক্রের বন্দী দশা থেকে উদ্ধার করার জন্য র‌্যাব-১ এর কাছে আইনী সহয়তা চান। পরে বুধবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব১, সিপিএসসি, গাজীপুর এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন রোডের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। ভিকটিম ওই দুই জন সাকিব ও ফারজানা ছাড়াও সর্বমোট ২৭ জন ভিকটিমকে প্রতারক চক্রের অফিসের বন্দিশালা থেকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনী পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page