February 20, 2026, 9:51 am
শিরোনামঃ
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালালেন স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে নাজমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত স্বামী ওমর ফারুক (৩৬)।

রোববার (১২ মার্চ) সকালে মহানগরীর পূবাইল থানার করমতলা এলাকায় সুমনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নাজমা ও ফারুক ওই বাসায় ভাড়া থেকে পূবাইলের তালটিয়া এলাকার ম্যাক্স কম্পোজিট কারখানায় চাকরি করতেন।

নিহত নাজমা খাতুনের বাবা মাহমুদ আলী বলেন, ‘নাজমার প্রথম স্বামী ৯ বছরের একটি কন্যা সন্তান রেখে মারা যান। দুই বছর আগে মেয়ে পূবাইলে চলে আসে। সেখানে একই কারখানায় চাকরির সুবাদে ওমর ফারুকের সঙ্গে নাজমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়েও করে।’

মাহমুদ আলী অভিযোগ করে বলেন, ‘মেয়ের জন্য জমানো ৩ লাখ ৬০ হাজার টাকা দাবি করে ফারুক। টাকার জন্য প্রায় আমার মেয়েকে নির্যাতন করতো। সুখের কথা ভেবে ৩ লাখ টাকা জামাই ফারুককে দেই। সেই টাকা দিয়ে নাকি গ্রামের বাড়ি গরু ও কিছু জমি কিনেছে। বাকি ৬০ হাজার টাকার জন্য চাপ দিলে সেটাও সপ্তাহ দুই আগে আমার মেয়ের হাতে বুঝিয়ে দেই।’

তিনি আরও বলেন, ‘শনিবার সকালে মেয়ের খবর নেওয়ার জন্য ভাড়া বাসায় গেলে নাজমা ঘুমাচ্ছে বলে ফারুক আমাকে কৌশলে ফেরত পাঠিয়ে দেয়। এবং জানায়, নাজমা ঘুম থেকে উঠলে তারা নারায়ণগঞ্জে আত্মীয়র বাসায় বেড়াতে যাবে। দুপুরে মেয়ের ভাড়া বাসা তালাবদ্ধ দেখে ফেরত চলে যাই। সন্ধ্যায় মোবাইলে কল দেওয়া হলে বারবার কেটে দেয়। রোববার সকালে ভাড়া বাসার লোকজন জানালা দিয়ে দেখতে পায় ঘরের বিছানায় নাজমার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। ফারুক আমার মেয়েকে খুন করে পালিয়েছে।’

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের এবং গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে নাজমাকে হত্যার পর স্বামী ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page