September 27, 2026, 5:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত দুইজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘাই নদীঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

ইউএনও জানান, আটটি ঘোড়া জবাই করে ১১ বস্তায় ভরে প্রায় ৪০০ কেজি মাংস পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)-কে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ৪(১) ধারায় দুই হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page