September 20, 2026, 2:24 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুর আইপিএল নিয়ে জুয়া ; বাজির টাকা চাওয়ায় বন্ধুকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়া খেলার টাকা চাওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গলা কেটে দোকান কর্মচারী আল আমিনকে (৩৮) তার বন্ধু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আল আমিন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কল্কিহারা গ্রামের আমিরুল হকের ছেলে। আটক রাসেল (২৪) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীর পাশা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, জয়দেবপুর এলাকায় একটি দোকানে চাকরি করতেন আল আমিন। কয়েকদিন ধরে বন্ধু রাসেলের সঙ্গে আইপিএল নিয়ে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে মতবিরোধ চলছিল। আল আমিন তার বাজির নয় হাজার টাকা রাসেলের কাছে চান। শুক্রবার জুম্মার নামাজের পর টাকা দেওয়ার কথা বলে রাসেল আল আমিনকে মোবাইল ফোন করে নাওভাঙ্গা এলাকার এক বাড়িতে ডেকে নেন। সেখানে পিটিয়ে ও গলা কেটে তাকে হত্যা করেন। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসতে থাকলে রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী রাসেলকে আটক করে ওই ঘরে গিয়ে আল আমিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং রাসেলকে আটক করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page