April 10, 2026, 6:46 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হবে : শ্রম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য পেনশন স্কিম ব্যবস্থা চালু করা হবে। যাতে পরবর্তীতে তাদের দুর্বিষহ জীবন যাপন করতে না হয়।

বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গিতে পোশাক শ্রমিকদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের শিল্পখাত বাঁচিয়ে রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের কাজ করতে আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে অনুষ্ঠানে পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয় সে লক্ষ্যে মালিক ও শ্রমিকদের আহ্বান জানান তিনি।

গার্মেন্টস শ্রমিকদের নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের জন্যও পেনশন স্কিম ব্যবস্থা চালু করা হবে।

পোশাক শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পর এবারই প্রথম ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেয়া হয় গার্মেন্টস শ্রমিকদের।

আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে জাবের জুবায়ের ফেব্রিক্স কারখানায় এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে বিজিএমইর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কম্বসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচ এমন শফিকুজ্জাম, বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page