October 18, 2026, 3:42 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে চট্টগ্রামে সাবেক দুই কাউন্সিলরসহ ৭৬ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

বশির আল–মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও জহুর লাল হাজারীসহ ৭৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে মামলাটি করেছেন শিবলী নোমান নামে এক যুবদল নেতা। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত মামলার আবেদন গ্রহণ করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি গত ১৮ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। আসামিরা গত ৪ আগস্ট নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট আমতল এলাকায় ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসীর যোগসাজশে দেশীয় অস্ত্র, কিরিচ, লোহার রড, হাত বোমা, লাঠিসোঁটা সহ অস্ত্রে সজ্জিত হয়ে ত্রাস চালায়৷ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় আসামিরা প্রতিশোধপরায়ণ হয়ে আমতল শাহ আমানত মার্কেটের সামনে ৩ পোলের মাথায় ছাত্র-জনতার মিছিল লক্ষ্য করে দূর থেকে মুহুর্মুহু গুলি ছোড়ে এবং হাতবোমা-ককটেল বিস্ফোরণ করে।

দুপুর ৩টা থেকে ৪টার দিকে বাদী আসামিদের ছোড়া গুলিতে আহত হন। এরপর কিছু শিক্ষার্থী ও সাধারণ জনতা তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার। সেখান থেকে অবস্থার অবনতি হলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে হামলা চালানো আসামিদের নাম ও ঠিকানার তথ্য সংগ্রহ করে থানায় গেলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন। যার ফলে মামলা করতে বিলম্ব হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, ‘শিবলী নোমান চন্দনাইশ উপজেলার যুবদলের নেতা। গত ৪ আগস্ট আন্দোলন করার সময় তিনি গুলিবিদ্ধ হন। সেসময়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় তিনি ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’

তিনি বলেন, ‘আদালত মামলার আবেদন গ্রহণ করে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page