September 16, 2026, 4:11 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

গোপন বৈঠক থেকে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন বৈঠক থেকে জেলা আমিরসহ জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের কাঞ্চন এলাকার দেওয়ান মসজিদের ভেতর থেকে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির, রূপগঞ্জ উপজেলার সভাপতি-সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গোপন বৈঠক থেকে আটক করা হয়েছে। রূপগঞ্জের কাঞ্চনের দেওয়ান মসজিদে বসে তারা রাষ্ট্রবিরোধী এবং নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ বিকালে আদালতে তোলা হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page