April 10, 2026, 8:20 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত চলমান কারফিউ বহাল থাকবে। শুক্রবার এক বিবৃতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, বৃহস্পতিবার কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত করা হয়েছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও, ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলমান রাখার কথা বলা হয়। তবে শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page