February 26, 2026, 8:10 am
শিরোনামঃ
ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে কারফিউ রাত ৮টা থেকে আরও ১০ ঘণ্টা বলবৎ থাকবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরও ১০ ঘণ্টা বৃদ্ধি করেছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান আজ জারি করা এক সরকারি আদেশে জানিয়েছেন, ‘আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে, জেলা প্রশাসন আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ শিথিল করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে পরামর্শ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় হামলার পর ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথমে কারফিউ জারি করা হয়।

দ্বিতীয় পর্যায়ে, ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তিন ঘন্টার বিরতি (১৮ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) দিয়ে ১৮ জুলাই দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ পুনরায় জারি করা হয়।

পরবর্তীতে, তৃতীয় পর্যায়ে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page