October 7, 2026, 9:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের বৃত্তি প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের পৌর মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার  রুহুল আমীন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে ৫ উপজেলার এসএসসি ও সমমানের ১২৬ জন এবং এইচএসসি ও সমমানের ২০ জন কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্য শেষে তাদের হাতে শিক্ষা উপকরণ ও এককালীন বৃত্তির চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।



Our Like Page