August 27, 2026, 8:01 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে ক্রিকেট ম্যাচ চলাকালে ক্রিকেটারের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে তামজিদ আহমেদ (২৬) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে ধানমন্ডি ক্লাব ও আবহনী ক্রিকেট একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইল জেলার ইমান আলীর ছেলে ও ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম ও সদর থানা পুলিশের ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আবাহনী ক্রিকেট একাডেমির খেলোয়াড় প্রান্ত শিকদার বলেন, দুই দিন আগে স্বাগতিক আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে ঢাকা জেলার ধানমন্ডি ক্লাব চারটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গোপালগঞ্জে আসে। গতকাল মঙ্গলবার প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ দ্বিতীয় প্রীতি ম্যাচ চলছিল। ধানমন্ডি ক্লাব ফিল্ডিং করার সময় দুপুর ১টার একটু আগে হঠাৎ বিদ্যুৎ চমকায়। এ সময় আমরা সকল খেলোয়াড় কানে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ি। তামজিদও আমাদের সঙ্গে মাটিতে শুয়ে পড়েছিল। পরে সবাই উঠলেও তামজিদ না উঠায় তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম। এ সময় তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ডিসি স্যারও উপস্থিত ছিলেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page