October 18, 2026, 10:30 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলায় পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।  সোমবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথরগ্রাম ও কোটালীপাড়া উপজেলার আমতলীতে বজ্রপাতে ওই ২ জন মৃত্যুবরণ করেন।
মৃৃতরা হলেন ধান কাটা শ্রমিক সুকান্ত (৫২) ও কৃষক আলমগীর শেখ (৫৫)।
কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, জানান তার ইউনিয়নের পাথর গ্রামে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সময় ধান কাটা শ্রমিক সুকান্ত বজ্রপাতে মারা যান। সুকান্তের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে ওই ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। তিনি কয়েকদিন আগে ধান কাটতে বঠিয়াঘাটা থেকে পাথর গ্রামে আসেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামে বজ্রপাত আলমগীর শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কাশেম আলী শেখের ছেলে।
কোটালীপাড়া উপজেলার আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page