July 31, 2026, 6:01 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ সদরে পারিবারিক কলহের জেরে বাবা ইসমাইল কাজীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শনিবার (১৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে আলিম কাজীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইসমাইল কাজী ওই এলাকার তাইজেল কাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শীতল চন্দ্র পাল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইসমাইল কাজীর তিন সন্তানের মধ্যে অভিযুক্ত আলিম দ্বিতীয়। মাদক সেবনের কারণে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। গত দুইদিন আগে মাদকাসক্ত ছেলে আলিম তার বাবাকে মারধর করে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আলিমকে মারধর করেন। এরই জের ধরে আজ শনিবার সকালে অভিযুক্ত আলিম তার বাবা ইসমাইল কাজীকে পিছন থেকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে বাড়ির পাশের একটি ঝোপ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও জানা গেছে, এর আগে ছেলের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ইসমাইল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মাদক মামলা দিয়েছিলেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের (ওসি) তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় তার ছেলেকে আটক করেছি আমরা। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page