September 14, 2026, 1:57 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ; নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলায় বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে প্রায় পুড়ে গেছে যানবাহন দুটি।

এতে ঘটানস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮)। তার বাবার নাম আব্দুল লতিফ মাষ্টার। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হয়। এ সময় আহত হয়েছেন কারের আরোহী মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন সন্তান ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page