September 7, 2026, 5:17 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত- ২ ; আহত- ১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার রাত দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত এক নারী (৩৫)।

ওসি আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি রাত দুইটার দিকে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে মিজান ও অজ্ঞাত ওই নারী নিহত হন। আহত হন অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page