September 28, 2026, 5:07 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। সবশেষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ‍আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাঝবাড়ি ও বংকুরা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসা করার জন্য টাকা ধার নেয়। সেই টাকা সময়মতো না দেওয়ায়  ফারুক হোসেন রিয়াজুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অনেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে। হেলমেট পড়ে সংঘর্ষে অংশ নেয় গ্রামবাসী। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পুলিশের সঙ্গে যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page