September 5, 2026, 9:18 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে মসজিদে যাওয়ার পথে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পেছনে নিহত কুদ্দুস শেখের মেয়ে জামাইকে সন্দেহ করছে তার পরিবার।

স্থানীয়রা জানায়, কুদ্দুস শেখ কৃষি কাজের পাশাপাশি রং এর কাজ করতেন। আজ মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার মরদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এসময় তার পাশে একটি জ্যাকেট, ছুরি এবং স্যান্ডেল ছিল। তার শরীরে ছুরির আঘাত ছিল।

নিহতের ছেলে মো. জাবেদ শেখ বলেন, বাবা বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিল। যাওয়ার পথে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউদ্দিন খান বলেন, নিহত কুদ্দুস শেখের মেয়ে জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পরিবারের। কারণ ঘটনাস্থলে নিহতের জামাইয়ের জ্যাকেট পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page