September 18, 2026, 3:56 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস যাত্রী নিয়ে টেকেরহাট যাচ্ছিল। এ সময় বাসটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক মহসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলাম বলেন, একটি লোকাল বাস যাত্রী নিয়ে টেকেরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং নারী ও শিশুসহ অনেকে আহত হন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page