September 7, 2026, 2:05 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও চার নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সংলগ্ন মুকসুদপুরের ডোমড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজধারীর মিরপুর পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। বাকিদের নাম-পরিচিয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টেকেরহাট-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page